• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

গলফের উন্নয়নে মালয়েশিয়ার হাইকমিশনারের সঙ্গে বিপিজিএ’র প্রেসিডেন্টের বৈঠক


নিজস্ব প্রতিবেদক জুলাই ২৩, ২০২৬, ০২:৪৮ পিএম
গলফের উন্নয়নে মালয়েশিয়ার হাইকমিশনারের সঙ্গে বিপিজিএ’র প্রেসিডেন্টের বৈঠক

ছবি : প্রতিনিধি

ঢাকা: বাংলাদেশে পেশাদার গলফার উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা এবং ভবিষ্যৎ সম্ভাবনার পরিধি সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ প্রফেশনাল গলফার্স অ্যাসোসিয়েশনের (বিপিজিএ) প্রেসিডেন্ট এবং শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি’র চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মো. সুহাদা ওথম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক বৈঠক করেন।

বুধবার (২২ জুলাই) এই দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশের পেশাদার গলফারদের সার্বিক উন্নয়ন, আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন এবং দুই দেশের মধ্যে ক্রীড়া সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

মো. সুহাদা ওথম্যান বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে গলফকে কেন্দ্র করে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আন্তরিকতা ও আগ্রহ প্রকাশ করেন। 

এ সময় বাংলাদেশ প্রফেশনাল গলফার্স অ্যাসোসিয়েশনের (বিপিজিএ) সেক্রেটারি জেনারেল সিফাত আহমেদ চৌধুরী উপস্থিত ছিলেন।

পিএস

Link copied!