• ঢাকা
  • রবিবার, ৩০ আগস্ট, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মাইডাস ফাইন্যান্সের ৩টি বাণিজ্যিক সম্পদ বিক্রির ঘোষণা 


নিজস্ব প্রতিবেদক আগস্ট ৩০, ২০২৬, ১২:১১ পিএম
মাইডাস ফাইন্যান্সের ৩টি বাণিজ্যিক সম্পদ বিক্রির ঘোষণা 

ফাইল ছবি

ঢাকা: দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত মাইডাস ফাইন্যান্সিংয়ের পরিচালনা পর্ষদ কোম্পানিটির তিনটি বাণিজ্যিক সম্পদ প্রচলিত বাজারদরে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। তবে এসব সম্পদ বিক্রির জন্য শেয়ারহোল্ডার ও বিএসইসির অনুমোদন নিতে হবে।

রোববার (৩০ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির পরিচালনা পর্ষদের ৩৯৯তম সভায় গত ২৭ আগস্ট বিকেল ৩টায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। রাজধানীর ধানমন্ডিতে মাইডাস ফাইন্যান্সিংয়ের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সম্পদগুলো বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানির প্রকাশিত তথ্যমতে, বিক্রির জন্য নির্ধারিত সম্পদগুলোর মধ্যে রয়েছে রাজধানীর ধানমন্ডির নাহার গ্রিন সামিটে অবস্থিত একটি বাণিজ্যিক ফ্লোর স্পেস। হোল্ডিং নম্বর ৪৩ (নতুন), ৩০৫ (পুরোনো), রোড নম্বর ১৬ (নতুন), ২৭ (পুরোনো), ধানমন্ডি, ঢাকা-১২০৯ ঠিকানার এ সম্পত্তিটি ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত। এর সঙ্গে আটটি গাড়ি পার্কিং রয়েছে।

এ ছাড়া চট্টগ্রামের খুলশীর পূর্ব নাসিরাবাদে ৬২, জাকির হোসেন রোডের এক্সেল এসএম টাওয়ারের প্রথম তলায় থাকা একটি বাণিজ্যিক ফ্লোর স্পেস ও একটি গাড়ি পার্কিং বিক্রি করা হবে।

অন্য সম্পদটি রয়েছে বগুড়া সদরের রংপুর রোডের বড়গোলা এলাকায় অবস্থিত জামিল শপিং সেন্টারে। শপিং সেন্টারটির তৃতীয় তলায় থাকা বাণিজ্যিক জায়গাটির সঙ্গে একটি গাড়ি পার্কিং রয়েছে।

এসআই

Link copied!