• ঢাকা
  • সোমবার, ২৪ আগস্ট, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের ৫ কর্মকর্তা


নিজস্ব প্রতিবেদক আগস্ট ২৩, ২০২৬, ০৭:৫২ পিএম
অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের ৫ কর্মকর্তা

ফাইল ছবি

ঢাকা: অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পাঁচ কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে সরকার। রোববার (২৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব তৌছিফ আহমেদ।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন- কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) মো. সায়েদুর রহমান, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্ব) মো. মাইনুল হাসান ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার (ডিআইজি) মো. ইসরাইল হাওলাদার।

এছাড়াও পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি মো. ইকবাল হোসেন এবং পুলিশ সদর দপ্তরের ডিআইজি মো. কামরুল আহসান।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর যোগদানপত্র দাখিল করতে হবে।

জনস্বার্থে জারি করা এ আদেশ কর্মকর্তাদের যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।

পিএস

Link copied!