• ঢাকা
  • বুধবার, ০২ সেপ্টেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে ডেসকো


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ২, ২০২৬, ১২:০১ পিএম
প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে ডেসকো

ফাইল ছবি

ঢাকা: সরকারের ইক্যুইটির বিপরীতে ৪৫ কোটি ৯০ লাখ টাকার ইরিডিমেবল নন-কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো)। এ জন্য কোম্পানিটিকে অনুমোদন দিয়েছে বিএসইসি।

বুধবার (২ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এই তথ্য জানায় তালিকাভুক্ত বিদ্যুৎ খাতের রাষ্টায়ত্ত্ব কোম্পানিটি।

বিএসইসির অনুমোদন অনুযায়ী, প্রতিটি ১০ টাকা মূল্যের ৪ কোটি ৫৯ লাখ শেয়ার ইস্যু করবে ডেসকো। শেয়ারগুলো বাংলাদেশ সরকারের অনুকূলে বরাদ্দ দেওয়া হবে।

২০০৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ডেসকোর পরিশোধিত মূলধন ৩৯৭ কোটি ৫৭ লাখ টাকা।

এসআই

Link copied!