• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

৪০ জেলায় ৪৬ হাজার তরুণ উদ্যোক্তা নির্বাচিত করবে ‘উদ্যোগ’


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ৩, ২০২৬, ০২:১৩ পিএম
৪০ জেলায় ৪৬ হাজার তরুণ উদ্যোক্তা নির্বাচিত করবে ‘উদ্যোগ’

ছবি : প্রতিনিধি

ঢাকা: দেশের উপজেলা পর্যায়ের সম্ভাবনাময় তরুণ-তরুণীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংক ‘উদ্যোগ: উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি’ বাস্তবায়ন করতে যাচ্ছে।

কর্মসূচির আওতায় প্রাথমিকভাবে দেশের ৪০টি জেলার ৬৬টি উপজেলায় কার্যক্রম শুরু হবে। প্রতিটি উপজেলা থেকে ২০ জন করে, মোট ৯৪০ জন তরুণ উদ্যোক্তা নির্বাচন করা হবে। পরবর্তীতে দেশের অন্যান্য উপজেলাতেও কর্মসূচি সম্প্রসারণ করা হবে।

সর্বোচ্চ ২০ লাখ টাকা ঋণ: নির্বাচিত তরুণ উদ্যোক্তারা তাঁদের প্রকৃত চাহিদা অনুযায়ী সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়ার সুযোগ পাবেন। এর মধ্যে ব্যাংক ঋণের একটি অংশ এবং বাকি অংশ উদ্যোক্তার নিজস্ব অর্থায়ন হিসেবে থাকবে। গ্রাহক পর্যায়ে সুদ/মুনাফার হার হবে সর্বোচ্চ ৪ শতাংশ।

ঋণের ক্ষেত্রে কোনো সহায়ক জামানতের প্রয়োজন হবে না। নির্ধারিত সময়ে ঋণ পরিশোধে ব্যর্থ হলে উদ্যোক্তাকে ভবিষ্যতে নতুন ঋণ সুবিধা থেকে বঞ্চিত করার পাশাপাশি প্রচলিত নিয়মে ব্যবস্থা নেওয়া হবে।

যাঁরা আবেদন করতে পারবেন: বাংলাদেশি নাগরিক, যাঁদের বয়স ১৮ থেকে ৪৫ বছর, তাঁরা এ কর্মসূচিতে আবেদন করতে পারবেন। কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ, হস্তশিল্প, মৎস্য, পশুপালন, সেবা কিংবা প্রযুক্তিভিত্তিকসহ বিভিন্ন ধরনের নতুন ও উদ্ভাবনী ব্যবসায়িক উদ্যোগকে অগ্রাধিকার দেওয়া হবে।

১৬ সেপ্টেম্বর থেকে আবেদন: কর্মসূচির বিস্তারিত নির্দেশনা সংবলিত সরকারি প্রজ্ঞাপন আগামী ১৬ সেপ্টেম্বর জারি করা হবে। প্রজ্ঞাপন জারির পর এক মাসের মধ্যে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের কার্যালয়ের মাধ্যমে আবেদন দাখিল করা যাবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, কর্মসূচির আওতায় নির্বাচিত উদ্যোক্তাদের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ, ব্যবসা মেন্টরের ধারাবাহিক পরামর্শ, ব্যবসা পরিকল্পনা ও ব্যবসায়িক পরামর্শ প্রদানে সহায়তা করা হবে। পাশাপাশি বাজার সংযোগের সুযোগও দেওয়া হবে।

বাংলাদেশ ব্যাংকের আশা, ‘উদ্যোগ’ কর্মসূচির মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে।

এএইচ/পিএস

Link copied!