• ঢাকা
  • বুধবার, ০২ সেপ্টেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

কমোডিটি লেনদেন শিখতে মুম্বাইয়ে সিএসইর ৯ ব্রোকার


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ২, ২০২৬, ০৮:৩২ পিএম
কমোডিটি লেনদেন শিখতে মুম্বাইয়ে সিএসইর ৯ ব্রোকার

ছবি : প্রতিনিধি

ঢাকা: দেশে কমোডিটি এক্সচেঞ্জ চালুর প্রস্তুতির অংশ হিসেবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) নেতৃত্বে ৯টি ব্রোকারেজ প্রতিষ্ঠানের কর্মকর্তারা ভারতের মুম্বাইভিত্তিক মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ (এমসিএক্স) সফর করছেন।

সফরে প্রতিনিধি দলের সদস্যরা কমোডিটি ডেরিভেটিভস ট্রেডিংয়ের নিয়ম-কানুন, লেনদেন পরিচালনার প্রক্রিয়া, ঝুঁকি ব্যবস্থাপনা এবং ব্রোকারেজ পর্যায়ের বিভিন্ন কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করছেন। পাশাপাশি এক্সচেঞ্জ ও ব্রোকারের মধ্যে সমন্বয় এবং প্রযুক্তিগত সংযোগ কীভাবে পরিচালিত হয়, সে বিষয়েও ধারণা নিচ্ছেন তারা।

৩০ আগস্ট থেকে শুরু হওয়া এ সফরে তারা কমোডিটি ডেরিভেটিভস লেনদেন, ঝুঁকি ব্যবস্থাপনা, লেনদেন পরিচালনা ও এক্সচেঞ্জ-ব্রোকারের প্রযুক্তিগত সংযোগ সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা নিচ্ছেন। ২ সেপ্টেম্বরও কয়েকটি ব্রোকারেজ প্রতিষ্ঠান পরিদর্শনের কর্মসূচি রয়েছে।

সিএসই বলছে, দেশে কমোডিটি এক্সচেঞ্জ চালু হলে শেয়ারবাজারের পাশাপাশি পণ্যভিত্তিক ডেরিভেটিভসের নতুন বাজার তৈরি হবে।

এএইচ/পিএস

Link copied!