• ঢাকা
  • সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

দেশ মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ২৬ শতাংশ


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ৭, ২০২৬, ০৬:৪৬ পিএম
দেশ মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ২৬ শতাংশ

ফাইল ছবি

ঢাকা: দেশে গত আগস্ট মাসে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ২৬ শতাংশে, যা জুলাইয়ে ছিল ৮ দশমিক ৩২ শতাংশ।

সোমবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ প্রকাশিত ভোক্তা মূল্য সূচক ও মূল্যস্ফীতির হিসাব থেকে এসব তথ্য পাওয়া গেছে।

প্রকাশিত তথ্যে দেখা যায়, সর্বশেষ এই মূল্যস্ফীতির হার গত বছরের আগস্ট মাসের চেয়েও সামান্য কম। ২০২৫ সালের আগস্ট মাসে সার্বিক মূল্যস্ফীতি রেকর্ড করা হয়েছিল ৮.২৯ শতাংশ।

চলতি বছরের আগস্টে খাদ্য মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৭.০২ শতাংশে, যা জুলাই মাসে ছিল ৭.১৬ শতাংশ। উল্লেখ্য, ২০২৫ সালের আগস্টে খাদ্য মূল্যস্ফীতি ছিল ৭.৬০ শতাংশ।

অন্যদিকে, আগস্টে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে। জুলাই মাসের ৯.২৮ শতাংশ থেকে বেড়ে আগস্টে এই হার দাঁড়িয়েছে ৯.৩২ শতাংশে। গত বছরের আগস্টে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ছিল ৮.৯০ শতাংশ।

সর্বশেষ এই পরিসংখ্যান থেকে জানা যায়, প্রধানত খাদ্য মূল্যস্ফীতি কমার কারণেই সার্বিক মূল্যস্ফীতি নিচের দিকে নেমেছে। তবে মাসভিত্তিক ও বছরভিত্তিক—উভয় হিসাবেই খাদ্যবহির্ভূত খাতের মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী রয়েছে।

পিএস

Link copied!