• ঢাকা
  • শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ করবে জাপান: নিক্কেই এশিয়া


আন্তর্জাতিক ডেস্ক অক্টোবর ২২, ২০২৬, ১১:০৫ পিএম
বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ করবে জাপান: নিক্কেই এশিয়া

আগামী পাঁচ বছরে বাংলাদেশে বেসরকারি খাতে ১ ট্রিলিয়ন ইয়েন বা ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান। খবর দেশটির আন্তর্জাতিক গণমাধ্যম নিক্কেই এশিয়ার। প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরে যৌথ বিবৃতিতে আসবে এই ঘোষণা।

এতে বলা হয়, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে অনুষ্ঠিতব্য একটি শীর্ষ সম্মেলনে যৌথ বিবৃতির মাধ্যমে এই বিনিয়োগের বিষয়টি ঘোষণা করা হবে। এই ঘোষণার প্রধান লক্ষ্য বাংলাদেশের সাথে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করা এবং এশীয় অঞ্চলে চীনের প্রভাব হ্রাস করা। সেই সাথে বাংলাদেশকে বিনিয়োগের হাব হিসেবে তৈরী করা, যাতে অটোমোবাইল, উৎপাদন শিল্প এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতের অবকাঠামো নির্মাণ করা।

একই সাথে জাপানি ট্রেডিং হাউস সুমিতোমো করপোরেশনসহ অন্যান্য অংশীদারদের দ্বারা তৈরি 'বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন'-এ জাপানি কোম্পানিগুলো বিনিয়োগ করবে। উল্লেখ্য বাংলাদেশের একটি অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তিও (EPA) স্বাক্ষরিত হয়েছে।

এম

Link copied!