• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস যুগের সূচনা


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ৮, ২০২৬, ০৮:২২ পিএম
ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস যুগের সূচনা

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংক ঘোষিত ক্যাশলেস বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্য সেবায় ক্যাশলেস পেমেন্ট শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার আট অক্টোবর ২০২৬ তারিখে ইসলামী ব্যাংক ফাউন্ডেশন অডিটরিয়ামে এই সভা হয়। অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান মো. জহির হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ভারপ্রাপ্ত মো. আলতাফ হুসাইন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক এ.এন.এম. মঈনুল কবির, অতিরিক্ত পরিচালক মো. পারভেজ আনজাম মুনীর ও মোহাম্মদ মঈন উদ্দিন। এছাড়া বক্তব্য দেন ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কে.এম. মুনিরুল আলম আল-মামুন। অনুষ্ঠানে ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ড. এম কামাল উদ্দীন জসীম, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মাহমুদুর রহমান, মো. রফিকুল ইসলাম, মো. মাকসুদুর রহমান, আবু সাঈদ মো. ইদ্রিস ও মো. জাকির হোসাইনসহ ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ইসলামী ব্যাংক হাসপাতালে বাংলা কিউআরের মাধ্যমে লেনদেন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মো. জহির হোসেন বলেন, ক্যাশলেস বাংলাদেশ এবং ডিজিটাল লেনদেন কেবল সময়ের দাবি নয়। এটি আধুনিক ও দক্ষ অর্থনীতি গঠনের মূল ভিত্তি। বাংলাদেশ ব্যাংকের যুগোপযোগী উদ্যোগ বাংলা কিউআরের মাধ্যমে স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে নগদ অর্থ বহনের ঝামেলা ও ভোগান্তি কমছে। কিউআরভিত্তিক পেমেন্ট ব্যবস্থা চালুর ফলে কাউন্টারে লেনদেন আরও দ্রুত, সহজ এবং স্বাচ্ছন্দ্যময় হয়েছে।

তিনি আরও বলেন, ডিজিটাল লেনদেন নিশ্চিত করায় প্রতিটি হিসাবের নির্ভরযোগ্য রেকর্ড থাকে। এটি আর্থিক খাতের স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি করে। ব্যাংক ও বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বিত প্রচেষ্টায় একটি নিরাপদ ও সবার জন্য সহজলভ্য ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেম গড়ে তোলা সম্ভব।

এসএইচ 

Link copied!