• ঢাকা
  • বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

অক্টোবরে রেমিট্যান্স প্রবৃদ্ধি ১৩.৩ শতাংশ


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ২৮, ২০২৬, ০৬:০০ পিএম
অক্টোবরে রেমিট্যান্স প্রবৃদ্ধি ১৩.৩ শতাংশ

ফাইল ছবি

ঢাকা: চলতি অক্টোবর মাসের প্রথম ২৭ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ২৫৪ কোটি ৩০ লাখ মার্কিন ডলার। গত বছরের একই সময়ে এসেছিল ২২৪ কোটি ৪০ লাখ ডলার। সেই হিসাবে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৩ দশমিক ৩ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৭ অক্টোবর এক দিনেই দেশে ৯ কোটি ১০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ খান সুত্রে এ তথ্য জানা গেছে। 

চলতি ২০২৬-২৭ অর্থবছরের জুলাই থেকে ২৭ অক্টোবর পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ১১৩ কোটি ৪০ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ে এসেছিল ৯৮৩ কোটি ডলার। সে হিসাবে চলতি অর্থবছরের এ সময়ে রেমিট্যান্স প্রবাহে প্রবৃদ্ধি হয়েছে ১৩ দশমিক ৩ শতাংশ।

প্রবাসী আয় দেশের বৈদেশিক মুদ্রার সরবরাহ বাড়ানোর পাশাপাশি বৈদেশিক লেনদেনের ভারসাম্য রক্ষা এবং অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রেমিট্যান্সের এ প্রবৃদ্ধি অব্যাহত থাকলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়তে পারে।

তবে রেমিট্যান্স প্রবাহের এ ধারা ধরে রাখতে বৈধ ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানোর সুযোগ বাড়ানো এবং প্রবাসীদের জন্য অর্থ পাঠানোর প্রক্রিয়া সহজ করা গুরুত্বপূর্ণ।

এএইচ/পিএস

Link copied!