• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বর সেজে নতুন বউয়ের সঙ্গে অপূর্ব


বিনোদন ডেস্ক সেপ্টেম্বর ২, ২০২১, ০৬:২৭ পিএম
বর সেজে নতুন বউয়ের সঙ্গে অপূর্ব

ছবি : জিয়াউল ফারুক অপূর্ব এবং শাম্মা দেওয়ান

ঢাকা : জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব বিয়ে করেছেন। পাত্রী আমেরিকা প্রবাসী শাম্মা দেওয়ান।

পারিবারিক আয়োজনে বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) রাজধানীর একটি কমিউনিটি সেন্টারে এ বিয়ে সম্পন্ন হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্যরা।

এটি অপূর্বর তৃতীয় বিয়ে। এর আগে ২০১০ সালে অভিনেত্রী প্রভাকে বিয়ে কিরেন অপূর্ব। সে সংসার ভেঙ্গে গেলে ২০১১ সালে নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেন তিনি। তার সঙ্গেও সংসারের ইতি টানেন ২০২০ সালে।

অদিতির সংসারে আয়াশ নামে এক পুত্র সন্তান রয়েছে অপূর্বর। অপূর্বর সাবেক স্ত্রী অদিতিও আবার বিয়ে করেছেন কয়েক মাস আগে।

সোনালীনিউজ/এসএন

Link copied!