• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সহকারী শিক্ষকদের জন্য বড় সুখবর


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ১৭, ২০২৬, ১০:৫৫ এএম
সহকারী শিক্ষকদের জন্য বড় সুখবর

বড় সুখবর পাচ্ছেন মাধ্যমিকের নন-ক্যাডার সহকারী শিক্ষকরা। তাদেরকে সহকারী শিক্ষক হতে সিনিয়র শিক্ষক পদে পদোন্নতি দেওয়ার উদ্যোগ নিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। এ জন্য প্রয়োজনীয় তথ্য চাওয়া হয়েছে।

অধিদপ্তরের সহকারী পরিচালক (মাধ্যমিক-২) এস এম মোসলেম উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন বিদ্যালয় ও পরিদর্শন শাখায় কর্মরত ৩৪তম, ৩৫তম ও ৩৬তম বিসিএস (নন-ক্যাডার) হতে যোগদানকারী সহকারী শিক্ষকদের সহকারী শিক্ষক হতে সিনিয়র শিক্ষক পদে পদোন্নতি প্রদানের নিমিত্ত প্রয়োজনীয় তথ্যাদি আগামী ২৩ সেপ্টেম্বর তারিখের মধ্যে বাহক মারফত (হার্ডকপি ০২ সেট) এ অধিদপ্তরে প্রেরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এ জন্য বিদ্যালয় ও পরিদর্শন শাখার (সকল অঞ্চল) আঞ্চলিক উপপরিচালকদের বিগত ৫ বছরের বার্ষিক গোপনীয় প্রতিবেদন (এসিআর); বিভাগীয়, ফৌজদারি মামলা বা অডিট আপত্তি না থাকা সংক্রান্ত প্রত্যয়নপত্র (প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রদত্ত) এবং চাকরি সন্তোষজনক মর্মে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রত্যয়নপত্র পাঠাতে বলা হয়েছে।

এম

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!