• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ইয়াবা আসক্ত কোন নারীকে সতর্ক করলেন পরীমনি?


বিনোদন ডেস্ক মার্চ ১৭, ২০২৬, ১১:১১ এএম
ইয়াবা আসক্ত কোন নারীকে সতর্ক করলেন পরীমনি?

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনি আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে একটি রহস্যময় বার্তা দিয়ে আলোচনা তৈরি করেছেন।

২০১৩ সালে ‘ভালোবাসা সীমাহীন’ সিনেমার মাধ্যমে ক্যারিয়ার শুরু করা এই অভিনেত্রী বরাবরই নিজের খোলামেলা বক্তব্যের জন্য পরিচিত। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন ও বিভিন্ন সামাজিক ইস্যু নিয়েও প্রায়ই সরব থাকতে দেখা যায় তাকে।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এক ইয়াবা আসক্ত নারীকে উদ্দেশ্য করে কঠোর সতর্কবার্তা দেন। যদিও ওই নারীর পরিচয় প্রকাশ করেননি, তবে তার বর্তমান অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পরীমনি।

পোস্টে তিনি উল্লেখ করেন, তিন মাস বয়সী এক শিশুর মা মাদকাসক্ত এবং শিশুটির বাবা কারাগারে রয়েছেন। এমন পরিস্থিতিতে শিশুটির নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, এই মুহূর্তে শিশুটি তার মায়ের কাছে নিরাপদ নয় এবং দ্রুত পুনর্বাসনের (রিহ্যাব) প্রয়োজন।

এদিকে সংশ্লিষ্ট নারীকে শেষবারের মতো সুযোগ দেওয়ার কথাও জানিয়েছেন পরীমনি। তিনি ইঙ্গিত দেন, পরিস্থিতির উন্নতি না হলে পরবর্তী সিদ্ধান্ত তিনি নিজেই নেবেন।

পোস্টের শেষ অংশে তিনি আশা প্রকাশ করেন, যোগাযোগের সব মাধ্যম বন্ধ করে দিলেও ওই ব্যক্তি যেন এই বার্তাটি দেখেন এবং নিজের অবস্থার পরিবর্তনে সহযোগিতা করেন।

পরীমনির এই পোস্ট প্রকাশের পর অল্প সময়ের মধ্যেই সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া পড়ে। অনেকেই মন্তব্যে শিশুটির নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। এক ভক্তের এমন মন্তব্যের জবাবে পরীমনি বলেন, তিনি চেষ্টা করছেন এবং সবার কাছে দোয়া কামনা করেন।

এম

Wordbridge School
Link copied!