• ঢাকা
  • রবিবার, ১৭ মে, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ডেঙ্গুতে মৃত্যু ছুঁয়েছে ২০০


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ১, ২০২৫, ০৫:০৯ পিএম
ডেঙ্গুতে মৃত্যু ছুঁয়েছে ২০০

ঢাকা : মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত মৃত্যু ছুঁয়েছে ২০০ জনে। বুধবার (১ অক্টোবর) রোগটিতে আক্রান্ত হয়ে আরও দুই জনের মৃত্যুর খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তার।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ১০০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭৮ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬৪ জন, চট্টগ্রাম বিভাগে ৬০ জন, ময়মনসিংহ বিভাগে ২৮ জন এবং রংপুর বিভাগে ২২ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

ডেঙ্গুতে এখন পর্যন্ত যে ২০০ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু (৯৫ জন) হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে। পাশাপাশি এই সময়ে বরিশাল বিভাগে ৩২ জন ছাড়াও ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৬ জন, চট্টগ্রাম বিভাগে ২৩ জন, রাজশাহী বিভাগে ১০ জন, ময়মনসিংহ বিভাগে ৬ জন, খুলনা বিভাগে ৫ জন এবং ঢাকা বিভাগে ৩ জন ডেঙ্গুতে মারা গেছে।

পিএস

Link copied!