• ঢাকা
  • শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ডেঙ্গুর কাছে আত্মসমর্পণ আরও তিনজনের


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১১, ২০২৫, ০৫:৫৫ পিএম
ডেঙ্গুর কাছে আত্মসমর্পণ আরও তিনজনের

ফাইল ছবি

ঢাকা: দেশে মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ৩১৮ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৯১২ জন। এ নিয়ে চলতি বছরে হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ৮০ হাজার ৬৩৪ জনে।

হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে এখন পর্যন্ত ৭৬ হাজার ৯৩৮ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে তিন হাজার ৬৯৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

দেশে চলতি বছর ডেঙ্গুতে যারা মারা গেছেন তাদের মধ্যে অক্টোবর মাসে মৃত্যু হয়েছে ৮০ জনের। এটিই চলতি বছরে এক মাসে সর্বোচ্চ মৃত্যু। এদিকে নভেম্বর মাসে এখন পর্যন্ত ৪০ মৃত্যুর তথ্য জানাল স্বাস্থ্য অধিদপ্তর।

এ ছাড়া জানুয়ারিতে ১০, ফেব্রুয়ারি মাসে তিনজনের মৃত্যু হয়েছে। মার্চ ছিল মৃত্যুহীন। এপ্রিলে ৭, মে মাসে ৩ জনের মৃত্যু হলেও বাড়তে থাকে জুন মাস থেকে। জুনে ডেঙ্গুতে ১৯ জনের মৃত্যু হয়। জুলাইয়ে সেই সংখ্যা গিয়ে দাঁড়ায় ৪১ জনে আর আগস্টে মৃত্যু ছিল ৩৯ জনের।

পিএস

Link copied!