ফাইল ছবি
ঢাকা: প্রায় এক সপ্তাহের সর্বনিম্ন স্তর থেকে ঘুরে দাঁড়িয়েছে স্বর্ণের দাম। দরপতনের সুযোগে ক্রেতারা স্বর্ণের প্রতি আগ্রহ দেখাতেই দাম বেড়েছে মূল্যবান এই ধাতুর। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার স্পট মার্কেটে স্বর্ণের দাম ০.৭% বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৯৫১.৯০ ডলার হয়েছে। এপ্রিল ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচার্স ০.৫% বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৯৭১.৭০ ডলার হয়েছে।
বৃহস্পতিবার স্বর্ণের দাম প্রায় ৩% কমে প্রায় এক সপ্তাহের সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। কারণ যুক্তরাষ্ট্রের শক্তিশালী কর্মসংস্থান তথ্য নিকট ভবিষ্যতে ফেডের সুদহার কমানোর আশা কমিয়ে দেয়। প্রতি আউন্স ৫ হাজার ডলারের নিচে নেমে যাওয়ার পর বিক্রির চাপ বেড়ে গিয়ে দরপতন আরও গভীর হয়। তবে শুরুবার সকালেই ঘুরে দাড়ায় মূল্যবান এই ধাতুর।
এএনজেডের বিশ্লেষকরা শুক্রবার দ্বিতীয় প্রান্তিকের জন্য স্বর্ণের মূল্য পূর্বাভাস ৫ হাজার ৪০০ থেকে বাড়িয়ে ৫ হাজার ৮০০ ডলার প্রতি আউন্স করেছেন। তারা উল্লেখ করেন, নানা অনিশ্চয়তার বিরুদ্ধে স্বর্ণ এখনো একটি ‘বীমা সম্পদ’ হিসেবে বিবেচিত।
এদিকে স্বর্ণের সাথে রূপার দামও বেড়েছ। স্পট মার্কেটে রূপার দাম ২.৭% বেড়ে প্রতি আউন্স ৭৭.১৮ ডলার হয়েছে। যা আগের সেশনে ১১% পতনের পর পুনরুদ্ধার নির্দেশ করে। তবে সাপ্তাহিক হিসাবে এটি ০.৮% ক্ষতির পথে রয়েছে।
এছাড়া স্পট মার্কেটে প্লাটিনাম ০.৩% বেড়ে প্রতি আউন্স ২ হাজার ০০৮.৯৬ ডলার এবং প্যালাডিয়াম ১.১% বেড়ে ১ হাজার ৬৩৩.৭৫ ডলার হয়েছে। তবে উভয় ধাতুই সাপ্তাহিক ক্ষতির মুখে রয়েছে।
পিএস





































