• ঢাকা
  • রবিবার, ২৯ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পিরোজপুরে ৩০০ নারীকে ৩০ লাখ টাকার সহায়তা


পিরোজপুর প্রতিনিধি মার্চ ২৯, ২০২৬, ০৮:১৯ পিএম
পিরোজপুরে ৩০০ নারীকে ৩০ লাখ টাকার সহায়তা

ছবি: প্রতিনিধি

পিরোজপুরে পারিবারিক আয় বৃদ্ধির লক্ষ্যে শর্তসাপেক্ষে ৩০০ জন নারীকে মোট ৩০ লাখ টাকা নগদ সহায়তা দিয়েছে ওয়ার্ল্ড ভিশন পিরোজপুর এরিয়া। রোববার দুপুর ১২ টার দিকে সদর উপজেলার শারিকতলা ডুমুরিতলা ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বাছাইকৃত ১২০টি হতদরিদ্র পরিবারের সদস্যদের মধ্যে ১০ হাজার টাকা করে বিতরণ করা হয়। এর আগে পিরোজপুর পৌরসভার ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডের ১৮০টি অসহায় পরিবারকে অর্থ প্রদান করা হয়েছে।

কর্মসূচিতে ওয়ার্ল্ড ভিশনের পিরোজপুর এরিয়া ম্যানেজার লিন্ডা দফো সভাপতিত্ব করেন এবং প্রোগ্রাম অফিসার লিপি পান্ডে অনুষ্ঠান সঞ্চালনা করেন। বক্তব্য রাখেন ইউপি সদস্য মো: আলাউদ্দিন খোকন হাওলাদার, ডি.আর.এস মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: আসাদুজ্জামান বকুল, ইউপি প্রশাসক কর্মকর্তা সুমন শিকদার, শিক্ষক ইশরাত জাহান মিমি এবং ওয়ার্ল্ড ভিশনের স্পন্সরশিপ এ্যান্ড চাইল্ড প্রোটেকশন অফিসার রাখী খ্রিস্টানীয়া।

এর আগে ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে জারি গানের মাধ্যমে শিশু ফোরাম দলের বাল্যবিবাহ ও শিশুশ্রম রোধ, গাছ রোপণসহ ফাইভ জিরো প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

এসএইচ 

Wordbridge School
Link copied!