• ঢাকা
  • শনিবার, ২৮ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ভারতের টুরিস্ট ভিসা নিয়ে বড় সুখবর


পাবনা প্রতিনিধি মার্চ ২৮, ২০২৬, ০৬:৫৫ পিএম
ভারতের টুরিস্ট ভিসা নিয়ে বড় সুখবর

ফাইল ছবি

বাংলাদেশিদের জন্য ভারতের টুরিস্ট ভিসা চালু নিয়ে ইতিবাচক বার্তা এসেছে। রাজশাহীস্থ ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার জানিয়েছেন, শিগগিরই টুরিস্ট ভিসা চালুর ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (২৮ মার্চ) পাবনার হিমায়েতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ আশ্রম পরিদর্শনকালে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। এতে দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা ভ্রমণপ্রত্যাশীদের মধ্যে আশার সঞ্চার হয়েছে।

এ সময় তিনি ভিসা প্রক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনাও দেন। সরকার নির্ধারিত ফি ছাড়া অতিরিক্ত অর্থ কাউকে না দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, আবেদনকারীরা যেন নিজেরাই ফরম পূরণ করে নির্ধারিত নিয়মে টাকা জমা দেন।

সভায় পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পরবর্তীতে সহকারী হাইকমিশনার সৎসঙ্গ আশ্রমের বিভিন্ন অংশ পরিদর্শন করেন এবং পাবনা শহরের কালাচাঁদপাড়া শ্রী শ্রী মহাদেব মন্দিরও ঘুরে দেখেন।

টুরিস্ট ভিসা চালুর এই সম্ভাবনা বাস্তবায়িত হলে দুই দেশের মানুষের মধ্যে ভ্রমণ ও যোগাযোগ আরও সহজ হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এসএইচ 

Wordbridge School
Link copied!