• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

নকল করায় ১২৩ শিক্ষার্থীর কঠোর শাস্তি


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ০৩:০৪ পিএম
নকল করায় ১২৩ শিক্ষার্থীর কঠোর শাস্তি

ফাইল ছবি

ঢাকা: পরীক্ষায় নকল ও অসাদুপায় অবলম্বন করায় ২০২৩ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষের ১২৩ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) প্রকাশিত এক স্মারকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শৃঙ্খলা কমিটির সভায় অভিযুক্ত শিক্ষার্থীদের উত্তরপত্র, লিখিত কৈফিয়ত এবং জব্দ করা নকলের আলামত পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় উপাচার্য ও পরীক্ষা শৃঙ্খলা কমিটির সভাপতি ড. এ এস এম আমানুল্লাহ সভাপতিত্ব করেন। ১২৩ জন শিক্ষার্থীর বিরুদ্ধে আনা অভিযোগ বিস্তারিতভাবে আলোচনা শেষে অপরাধের মাত্রা বিবেচনায় সর্বসম্মতিক্রমে বিভিন্ন ধারায় শাস্তি প্রদান করা হয়।

শাস্তির অংশ হিসেবে ৯২ জন পরীক্ষার্থীর সংশ্লিষ্ট বছরের পরীক্ষা বাতিল করা হয়েছে। এছাড়া ২২ জন শিক্ষার্থীকে পরীক্ষা আইন ‘ঙ’ ধারায় এবং ৪ জন শিক্ষার্থীকে ‘দ’ ধারায় কঠোর শাস্তি দেওয়া হয়েছে। এসব শিক্ষার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট বছরের পরীক্ষা বাতিলের পাশাপাশি পরবর্তী চার বছর পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ স্থগিত করা হয়েছে। বাকি শিক্ষার্থীদের অপরাধের গুরুত্ব অনুযায়ী এক থেকে চার বছর পর্যন্ত বহিষ্কার করা হয়েছে।

পিএস

Wordbridge School
Link copied!