মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে ইসরায়েল-এর উত্তরাঞ্চলীয় বন্দরনগরী হাইফা-তে একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১১ জন, আর নিখোঁজ রয়েছেন ২ জন।
ইসরায়েলি ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসের বরাত দিয়ে দ্য টাইমস অব ইসরায়েল জানিয়েছে, রোববার বিকেলে একটি ৫ তলা আবাসিক ভবনে আঘাত হানে ইরান থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রটি।
হামলার পরপরই উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া আহতদের উদ্ধার করে মাগেন ডেভিড অ্যাডম (এমডিএ)-এর হাইফা শাখায় পাঠানো হয়।
রাতভর অভিযান চালিয়ে ধ্বংসস্তূপ থেকে ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ থাকা বাকি ২ জনকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এদিকে চ্যানেল ১২-এর তথ্য অনুযায়ী, হামলায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্রটির ওয়ারহেডের ওজন ছিল প্রায় ৪৫০ কেজি। এতে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এম







































