• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

এক রাতেই ইরানকে ‘গুঁড়িয়ে’ দেওয়া সম্ভব, আজই হতে পারে সেই রাত: ট্রাম্প


আন্তর্জাতিক ডেস্ক এপ্রিল ৭, ২০২৬, ১০:৪১ এএম
এক রাতেই ইরানকে ‘গুঁড়িয়ে’ দেওয়া সম্ভব, আজই হতে পারে সেই রাত: ট্রাম্প

যুক্তরাষ্ট্র চাইলে এক রাতেই ইরানকে গুঁড়িয়ে দেওয়া সম্ভব বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার আলটিমেটাম অনুযায়ী যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় আজ মঙ্গলবারই সেই রাত হতে পারে।

ইরানের বিষয়ে জানাতে সোমবার হোয়াইট হাউসে সংবাদ সম্মেলন করেন ট্রাম্প। এ সময় তার সঙ্গে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ও জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন।

ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ ‘বেশ ভালোভাবেই এগোচ্ছে’ বলে দাবি করেছেন।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, মার্কিন বাহিনী চাইলে মাত্র এক রাতেই পুরো ইরানকে ‘নিশ্চিহ্ন’ করে দিতে পারে। তিনি বলেন, এক রাতেই পুরো দেশটিকে নিশ্চিহ্ন করে দেওয়া সম্ভব। আর আজ রাতেই সেটা হতে পারে।

এর আগে ট্রাম্প হোয়াইট হাউসে আরেক অনুষ্ঠানে ইরান যুদ্ধ নিয়ে বিভিন্ন কথা বলেন।

ট্রাম্প বলেন, তিনি ইরানকে চুক্তিতে রাজি হতে মঙ্গলবার রাত ৮ টা পর্যন্ত যে আলটিমেটাম দিয়েছেন সেটাই চূড়ান্ত। ইরান যে প্রস্তাব দিয়ে তা যথেষ্ট নয় বলেও মন্তব্য করেন তিনি। সূত্র : আল-জাজিরা

এম

Link copied!