সৌদি আরবের কাছে প্রায় ৫৭৫ কোটি ডলারের অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর মিডল ইস্ট আইয়ের
বিবৃতিতে বলা হয়েছে, সৌদি আরবের কাছে প্রায় ৫০০ কোটি ডলারের জয়েন্ট ডিরেক্ট অ্যাটাক মিউনিশনস-এক্সটেন্ডেড রেঞ্জ (জেডিএএম-ইআর) বিক্রির সম্ভাব্য প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এসব অস্ত্রের প্রধান সরবরাহকারী প্রতিষ্ঠান বোয়িং।
এ ছাড়া সৌদি আরবের কাছে প্রায় ৭৫ কোটি ডলারের এজিটি-১৫০০ ইঞ্জিন বিক্রিরও অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। এসব ইঞ্জিন সরবরাহের প্রধান ঠিকাদার হানিওয়েল।
মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, এই অস্ত্র ও সরঞ্জাম সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে সহায়তা করবে। একই সঙ্গে বর্তমান ও ভবিষ্যৎ আঞ্চলিক হুমকি মোকাবিলা, নিজ ভূখণ্ডের নিরাপত্তা জোরদার এবং মার্কিন ও অন্যান্য উপসাগরীয় মিত্রদের ব্যবহৃত সামরিক ব্যবস্থার সঙ্গে সমন্বয় বাড়াতেও এটি ভূমিকা রাখবে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, এই চুক্তি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তার লক্ষ্য পূরণে সহায়তা করবে। পাশাপাশি, যুক্তরাষ্ট্রের প্রধান নন-ন্যাটো মিত্র হিসেবে সৌদি আরবের নিরাপত্তা আরও জোরদার হবে।
এম







































