• ঢাকা
  • সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মধ্যপ্রাচ্যে উত্তেজনা সত্ত্বেও কমল তেলের দাম


আন্তর্জাতিক ডেস্ক সেপ্টেম্বর ২১, ২০২৬, ০৮:৫০ এএম
মধ্যপ্রাচ্যে উত্তেজনা সত্ত্বেও কমল তেলের দাম

সৌদি আরবে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের হামলা অব্যাহত থাকলেও দেশটি থেকে জাহাজ চলাচল স্বাভাবিক হওয়ার সম্ভাবনায় তেলের দাম কমেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ৮১ সেন্ট বা দশমিক ৭৮ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০৩ দশমিক ০৬ ডলারে নেমেছে।

এ ছাড়া যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৮৯ সেন্ট বা দশমিক ৮৯ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৯ দশমিক ৪১ ডলারে দাঁড়িয়েছে।

এর আগে গত শনিবার (১৯ সেপ্টেম্বর) হুথিরা সৌদি আরবের রাজধানী রিয়াদসহ দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালায়। হামলার লক্ষ্যবস্তুর মধ্যে আরামকোর একটি তেল স্থাপনাও ছিল। 

তবে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় ছোড়া সব ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করা হয়েছে।

এম

Link copied!