• ঢাকা
  • রবিবার, ০৫ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

নগ্ন হয়েই যেতে হবে সমুদ্রে, প্রতিবাদে উত্তাল গোটা দেশ


নিউজ ডেস্ক এপ্রিল ২৯, ২০১৯, ০৯:৫৪ পিএম
নগ্ন হয়েই যেতে হবে সমুদ্রে, প্রতিবাদে উত্তাল গোটা দেশ

ছবি সংগৃহীত

ঢাকা: শিরোনাম পড়ে চমকে উঠবেন না। কক্সবাজারের সমুদ্র সৈকতে এই নিয়ম চালু হয়নি। অস্ট্রেলিয়ায় সবে গরম শুরু হয়েছে। আর সেই গরমকে উপভোগ করার জন্য অস্ট্রেলিয়ায় চলছে নগ্ন সপ্তাহ। আর এই নগ্নতা সেলিব্রেট করার জন্যই দেশের সমুদ্র সৈকতগুলিতে একেবারে নতুন নিয়ম।  

অস্ট্রেলিয়ার বেশ কয়েকটি সমুদ্র সৈকতকে বলা হয় নগ্ন সৈকত। এই সৈকতগুলিতে আপনি ইচ্ছে করলেই বিনা পোশাকে ঘোরাফেরা করতে পারেন। এমনকী, বেশ কিছু সৈকতে তো পোশাক পরা একেবারেই বেআইনি।

তবে একসপ্তাহের জন্য দেশ জুড়ে নতুন নিয়ম করা হয়েছে। আপনি যে কোনো সমুদ্র সৈকতেই বিনা পোশাকে ঘুরতে পারেন। তাতে আপনাকে কেউ কিচ্ছুটি বলবে না।

তাই বলে ভাববেন না আপনি সেখানে যা খুশি তাই করতে পারবেন। নগ্ন হওয়ার সুযোগ দিলেও সেখানে যৌনতা কিন্তু অবাধ নয় ৷ সৈকতে সেক্স করতে দেখা গেলে কিন্তু বড়সড় ফাইন কিংবা হাজতবাসও হতে পারে।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!