• ঢাকা
  • রবিবার, ০৫ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

দলকে শক্তিশালী করতে শিগগিরই বিএনপির কাউন্সিল: মির্জা ফখরুল


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৫, ২০২৬, ০৮:৪৪ এএম
দলকে শক্তিশালী করতে শিগগিরই বিএনপির কাউন্সিল: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করতে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় কাউন্সিল করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। তবে আগামী ঈদুল আজহা বা কোরবানির ঈদের আগে এই কাউন্সিল করা সম্ভব নয়।

শনিবার (৪ এপ্রিল) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

এর আগে রাত পৌনে ৯টায় দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই বৈঠক শুরু হয়।

বৈঠকের আলোচ্য বিষয় সম্পর্কে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘দলের নিয়মিত কাজকর্ম চালু রাখার জন্যই মূলত আজকের এই মিটিং ডাকা হয়েছিল। মিটিংয়ে সরকারের ৪৭ দিনের যে কর্মসূচি, সেগুলোর ওপর দলের মতামত এবং মূল্যায়ন নিয়ে আলোচনা হয়েছে।’ 

দলের সাংগঠনিক প্রক্রিয়ার কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডগুলোকে আরও বিস্তৃত করার জন্য ভবিষ্যতে খুব দ্রুত কীভাবে আমরা দলকে কাউন্সিলের দিকে নিয়ে যেতে পারি, সে বিষয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।’

কোরবানির ঈদের আগেই দলের কাউন্সিল হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট করে বলেন, ‘ঈদের আগে কাউন্সিল হওয়ার কোনো প্রশ্নই ওঠে না।

পুরো বিষয়টি গোছাতে আমাদের কমপক্ষে কয়েক মাস সময় লাগবে।’
এ সময় জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন বিষয়ে বৈঠকে কোনো আলোচনা হয়নি বলেও সাংবাদিকদের নিশ্চিত করেন তিনি।

দলীয় সূত্রে জানা গেছে, রোববারের (৫ এপ্রিল) এই গুরুত্বপূর্ণ বৈঠকে সশরীরে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু এবং অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

এম

Wordbridge School
Link copied!