ফাইল ছবি
ঢাকা: শিশু গৃহকর্মীকে নির্যাতনের মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে যাওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাফিকুর রহমানের নিয়োগ বাতিল করেছে সরকার। তার জায়গায় নতুন নিয়োগ পেয়েছেন অতিরিক্ত সচিব হুমায়রা সুলতানা।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হুমায়রা সুলতানাকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে বিমানের এমডি ও সিইও করা হয়েছে।
বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের এক অফিস আদেশে নিয়োগ বাতিল ও দায়িত্ব দেওয়ার বিষয়টি জানানো হয়।
শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে সোমবার ভোররাতে পুলিশ সাফিকুরকে সস্ত্রীক গ্রেপ্তার করে।
চব্বিশের আন্দোলনে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর বিমান বাংলাদেশের অবসরপ্রাপ্ত কর্মকর্তা সাফিকুরকে ২০২৪ সালের সেপ্টেম্বরে এমডি ও সিইও হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার।
পিএস















-20260203111112.jpg)

-20260203105938.jpg)





















