• ঢাকা
  • রবিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আগামী এক সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধান উপদেষ্টা


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ৭, ২০২৬, ১০:১৫ পিএম
আগামী এক সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধান উপদেষ্টা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী এক সপ্তাহকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, এখন পর্যন্ত নির্বাচনের প্রস্তুতিমূলক কার্যক্রম সন্তোষজনকভাবে সম্পন্ন হয়েছে এবং পুরো প্রক্রিয়া নিয়ে সরকার আশাবাদী।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা।

বৈঠকে তিনি বলেন, “প্রস্তুতির দিক থেকে আমরা খুবই সন্তুষ্ট। এখন আমাদের মূল চ্যালেঞ্জ হলো সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ নিশ্চিত করা। এই মুহূর্তে সামনে থাকা এক সপ্তাহ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

শনিবার রাতে যমুনার বাইরে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য তুলে ধরেন প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, বৈঠকে দেশের সামগ্রিক নির্বাচনী পরিবেশ নিয়েও সন্তোষ প্রকাশ করেন প্রধান উপদেষ্টা।

প্রধান উপদেষ্টার বরাত দিয়ে প্রেস সচিব বলেন, সারা দেশে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনী প্রচারণা চলছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে সহনশীলতা লক্ষ করা যাচ্ছে এবং কেউ কারও বিরুদ্ধে কটু ভাষা ব্যবহার করছেন না।

অধ্যাপক ইউনূস মনে করেন, নির্বাচনী প্রচারণায় শালীন আচরণ ও ভদ্র রাজনৈতিক সংস্কৃতির এই চর্চা দেশের রাজনীতির ইতিহাসে একটি ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

এম

Wordbridge School
Link copied!