ফাইল ছবি
ঢাকা: বঙ্গোপসাগরে ৪ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পটি চট্টগ্রামের কক্সবাজার থেকে ২২২ কিলোমিটার দক্ষিণপূর্বে অনুভূত হয়েছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় বিকাল ৫টা ৫৫ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।
অগ্ন্যুৎপাত ও ভূমিকম্প বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, অগভীর এই ভূমিকম্পটির গভীরতা ছিল মাটির নিচে ১০ কিলোমিটার। তবে কেউ এখন পর্যন্ত এটি অনুভব করার তথ্য জানায়নি।
পিএস






































