• ঢাকা
  • বুধবার, ২৫ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পাঠ্যবইয়ে ফুটবল-ক্রিকেট-দাবা অন্তর্ভুক্তের নির্দেশ


নিজস্ব প্রতিবেদক মার্চ ২৫, ২০২৬, ০৩:৩৮ পিএম
পাঠ্যবইয়ে ফুটবল-ক্রিকেট-দাবা অন্তর্ভুক্তের নির্দেশ

ফাইল ছবি

ঢাকা: প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণি থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত শ্রেণির পাঠ্যবইয়ে ফুটবল, ক্রিকেট, দাবাসহ সাতটি ক্রীড়া সম্পর্কিত পাঠ ও ব্যবহারিক বিষয় অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। 

বুধবার (২৫ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক চিঠি থেকে এ তথ্য জানা যায়। চিঠিটি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যানকে পাঠানো হয়েছে। 

চিঠিতে বলা হয়েছে, সারাদেশে শহর ও গ্রামাঞ্চলে খেলার মাঠ নির্ধারণ ও বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গঠিত কমিটির প্রথম সভা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সভাপতিত্বে গত ১৪ মার্চ অনুষ্ঠিত হয়।

সভায় প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণি থেকে ফুটবল, ক্রিকেট, দাবা, কারাতে বা ভলিবল, ব্যাডমিন্টন, অ্যাথলেটিকস ও সাঁতারকে জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

‘এমতাবস্থায়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে পাঠানো সাতটি ইভেন্ট পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ করা হয়েছে।’

পিএস

Wordbridge School
Link copied!