ফাইল ছবি
ঢাকা: বদলি করা হলো দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক ও উপসহকারী পরিচালক পদমর্যাদার পাঁচ কর্মকর্তা। বুধবার (২৫ মার্চ) দুদকের পরিচালক মো. নাজমুল হাসান স্বাক্ষরিত এক চিঠির সূত্রে এই বদলির বিষয়টি জানা গেছে।
বদলির আদেশ অনুযায়ী, উপ-পরিচালক মো. জাহিদ কালামকে রাঙামাটি থেকে প্রধান কার্যালয়ে আনা হয়েছে। উপ-পরিচালক মো. আবদুল ওয়াদুদকে প্রশাসন শাখা থেকে প্রধান কার্যালয়ের অনুসন্ধান ও তদন্ত-৬ বিভাগে এবং উপ-পরিচালক কমলেশ মন্ডলকে রিজার্ভ শাখা থেকে রাঙামাটিতে বদলি করা হয়েছে।
অন্যদিকে উপ-পরিচালক মাহবুবুল আলমকে মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ে এবং উপ-সহকারী পরিচালক মোহাম্মদ জুলফিকারকে রিজার্ভ শাখা থেকে ময়মনসিংহ সমন্বিত জেলা কার্যালয়ে বদলি করা হয়েছে।
পিএস







































