• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

দেশে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই: সংসদে বিদ্যুৎমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৭, ২০২৬, ১২:৫৪ পিএম
দেশে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই: সংসদে বিদ্যুৎমন্ত্রী

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেও দেশে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, বর্তমানে দেশের জ্বালানি মজুদ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং সবচেয়ে বেশি মজুদ রয়েছে ডিজেল।

মন্ত্রী জানান, বর্তমানে ডিজেলের মজুদ প্রায় ১ লাখ ৬৪ হাজার ৬৪৪ টন। এছাড়া অকটেন রয়েছে ১০ হাজার ৫০০ টন এবং পেট্রল রয়েছে প্রায় ১৬ হাজার টন।

এপ্রিল মাসে আরও জ্বালানি আমদানি হওয়ার কথা রয়েছে বলেও তিনি সংসদে উল্লেখ করেন। পাশাপাশি অবৈধ মজুদ ও পাচার ঠেকাতে সরকার নিয়মিত অভিযান চালাচ্ছে বলেও জানান তিনি।

তার তথ্যমতে, গত ৩ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সারাদেশে মোট ৩৪২টি অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে প্রায় ৪০ লাখ ৪৮ হাজার ৪৫৬ লিটার জ্বালানি উদ্ধার করা হয়েছে।

জ্বালানির দাম প্রসঙ্গে মন্ত্রী বলেন, গত মাসে সরকার কোনো মূল্যবৃদ্ধি করেনি। তবে আগামী মে মাসের মূল্য নির্ধারণ নিয়ে কাজ চলছে। পরিস্থিতি বিবেচনায় নিয়ে এবং মন্ত্রিপরিষদের আলোচনার ভিত্তিতে প্রয়োজন হলে দাম সমন্বয় করা হবে।

এম

Link copied!