• ঢাকা
  • শনিবার, ১১ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

অবসরপ্রাপ্ত যুগ্মসচিবকে অতিরিক্ত সচিব মর্যাদায় নিয়োগ চান আশিক চৌধুরী


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১১, ২০২৬, ০৬:৩৮ পিএম
অবসরপ্রাপ্ত যুগ্মসচিবকে অতিরিক্ত সচিব মর্যাদায় নিয়োগ চান আশিক চৌধুরী

ফাইল ছবি

ঢাকা: বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ থেকে অবসরে যাওয়া একজন যুগ্মসচিবকে অতিরিক্ত সচিব পদমর্যাদায় এই প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক নিয়োগ চান প্রতিষ্ঠানটির নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। এমন সুপারিশ করে সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে আধাসরকারী পত্র (ডিও) দিয়েছেন তিনি। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

আধাসরকারী পত্রে (ডিও) আশিক চৌধুরী জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে বলেন, আপনি নিশ্চয় অবগত আছেন যে, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) একটি প্রধান সরকারি সংস্থা হিসেবে দেশে বেসরকারি খাতে স্থানীয় ও বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট করা, বিনিয়োগে সহায়তা প্রদান এবং বিনিয়োগ পরিবেশ উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী দেশে সরাসরি বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে বিডার কার্যক্রম আরও শক্তিশালী ও কার্যকর করার নির্দেশনা প্রদান করেছেন।

এরই ধারাবাহিকতায় বিডা বর্তমানে বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টির মাধ্যমে বিদেশি বিনিয়োগ আকৃষ্টকরণে সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করেছে। এ প্রেক্ষিতে বিনিয়োগ সহজীকরণ ও প্রাতিষ্ঠানিক গতিশীলতা বৃদ্ধির অভিজ্ঞ কর্মকর্তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মো. আরিফুল হক (পরিচিত নং ৭৭৮৭), যুগ্মসচিব ও মহাপরিচালক, বিডা, গত ২০ বছর যাবৎ পূর্বতন বিনিয়োগ বোর্ড ও বর্তমান বিডায় নিষ্ঠা, দক্ষতা ও সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তিনি সরকারি চাকরি হতে গত বছরের ১৬ নভেম্বর ৫৯ বছর পূর্তিতে অবসর গ্রহণ করেছেন।

বিনিয়োগ উন্নয়ন খাতে তার দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা, পেশাগত দক্ষতা ও প্রাতিষ্ঠানিক জ্ঞানের যথাযথ ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে মো. আরিফুল হককে অতিরিক্ত সচিব পদমর্যাদায় বিডার নির্বাহী সদস্য পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা যুক্তিযুক্ত ও সময়োপযোগী হবে মর্মে বিশ্বাস করি।

এমতাবস্থায় আরিফুল হককে অতিরিক্ত সচিব পদমর্যাদায় বিডার নির্বাহী সদস্য পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদানের ব্যবস্থা গ্রহণের জন্য জোর সুপারিশ করছি।

পিএস

Link copied!