• ঢাকা
  • মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

রাজধানীতে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১৪, ২০২৬, ০৯:৪৫ এএম
রাজধানীতে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন

ছবি : সংগৃহীত

ঢাকা: বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে রাজধানী ঢাকায় সার্বিক নিরাপত্তা জোরদার করতে ২০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখকে ঘিরে সকাল থেকে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।

গুরুত্বপূর্ণ যেসব স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে, তার মধ্যে রয়েছে রমনা বটমূল ও এর আশপাশের এলাকা, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, কাকরাইল, মৎস্য ভবন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন গেট, দোয়েল চত্বর, শাহবাগে জাতীয় জাদুঘর এলাকা, শহীদ জিয়া শিশু পার্ক, রমনা মঞ্চ এবং ধানমন্ডির রবীন্দ্র সরোবর।

বিশেষ করে রমনা বটমূলে ছায়ানটের ঐতিহ্যবাহী বর্ষবরণ অনুষ্ঠানকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

বিজিবি জানিয়েছে, অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে তারা দায়িত্ব পালন করছে। পাশাপাশি, সকল নাগরিককে শান্তিপূর্ণ, শৃঙ্খলাপূর্ণ ও নিরাপদ পরিবেশে বাংলা নববর্ষ উদযাপনের আহ্বান জানানো হয়েছে।

পিএস

Link copied!