• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

শিক্ষার্থীদের অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৯, ২০২৬, ০১:৫৮ পিএম
শিক্ষার্থীদের অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা

ফাইল ছবি

ঢাকা:  শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছে, শিক্ষার্থীদের জন্য অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি নির্ধারণ করা। শিক্ষার্থীদের শনিবারের বন্ধ বাতিল করে সপ্তাহে তিন দিন অফলাইন এবং বাকি তিনদিন অনলাইন ক্লাস করানো হবে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, ‘শনিবার স্কুলে এসে ক্লাস হবে। এক্ষেত্রে শনিবার, সোমবার ও বুধবার অফলাইনে এবং রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস হবে। তিনদিন অনলাইনে ও তিন দিন অফলাইনে হবে। এটি মহানগর ও মেট্রোপলিটন এলাকায় হবে। সারা দেশে নয়।’

তিনি বলেন, ‘শিক্ষকরা বিদ্যালয়ে গিয়েই এ অনলাইনে ক্লাস শুরু করবেন।’ ওয়াইফাইসহ অন্যান্য সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

মেট্রোপলিট এলাকার যেসব প্রতিষ্ঠানে শিক্ষার্থী বেশি, সেসব প্রতিষ্ঠানে এ সিদ্ধান্ত শুরুতে বাস্তবায়ন হবে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘সব প্রতিষ্ঠানকে এটিকে বাধ্য করা হচ্ছে না। এমন কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না, যাতে শিক্ষাব্যবস্থায় ধ্বস নামে।

পিএস

Link copied!