• ঢাকা
  • শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

শিক্ষাপ্রতিষ্ঠানে কমছে ছুটি, অনলাইন ক্লাস কোন কোন স্কুল-কলেজে চলবে


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৯, ২০২৬, ০৯:৩৩ পিএম
শিক্ষাপ্রতিষ্ঠানে কমছে ছুটি, অনলাইন ক্লাস কোন কোন স্কুল-কলেজে চলবে

দেশে আবারও আংশিকভাবে অনলাইন ক্লাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার, তবে এবার পুরোপুরি ভার্চুয়াল নয়—অনলাইন ও সরাসরি ক্লাসের সমন্বয়ে নতুন এক শিক্ষা পদ্ধতি চালু করা হচ্ছে। বৈশ্বিক জ্বালানি সংকট, তীব্র যানজট এবং প্রযুক্তিনির্ভর শিক্ষার ভবিষ্যৎ বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ‘ব্লেন্ডেড’ বা সমন্বিত শিক্ষা পদ্ধতি প্রথমে পরীক্ষামূলকভাবে চালু হবে রাজধানীর কিছু নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠানে। সব প্রতিষ্ঠানের জন্য এটি বাধ্যতামূলক করা হচ্ছে না; বরং যেসব প্রতিষ্ঠান প্রয়োজনীয় প্রস্তুতি ও সক্ষমতা রাখে, তারা স্বেচ্ছায় এতে অংশ নিতে পারবে।

নতুন এই পদ্ধতিতে সপ্তাহে ছয় দিন শিক্ষা কার্যক্রম চলবে। প্রস্তাবিত সূচি অনুযায়ী, শনি, সোম ও বুধবার সরাসরি শ্রেণিকক্ষে পাঠদান হবে, আর রবি, মঙ্গল ও বৃহস্পতিবার অনলাইন ক্লাস অনুষ্ঠিত হবে।

এদিকে এই উদ্যোগের ফলে সাপ্তাহিক ছুটির বিষয়ে কিছু পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠানে শুক্র ও শনিবার ছুটি থাকলেও, নতুন ব্যবস্থায় শনিবার ক্লাস চালুর বিষয়টি বিবেচনায় রয়েছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে মন্ত্রণালয়।

বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে শিক্ষা মন্ত্রণালয় জানায়, রাজধানীর যানজটপ্রবণ ও বড় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এই পাইলট প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, এটি কোনো চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত নয়, বরং ধাপে ধাপে বাস্তবায়নের একটি পরিকল্পনা। ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী এই পদ্ধতি আরও বিস্তৃত করা হতে পারে।

তিনি আরও জানান, প্রযুক্তির সঙ্গে শিক্ষার্থীদের আরও বেশি সম্পৃক্ত করতে এবং বাস্তবতার সঙ্গে খাপ খাওয়াতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এম

Link copied!