দেশে জ্বালানি ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও ডিজিটাল করতে চালু হওয়া ‘ফুয়েল পাস’ মোবাইল অ্যাপের পাইলট কার্যক্রম এবার আরও বিস্তৃত করা হয়েছে। রাজধানী ঢাকার পর এবার দেশের আরও কয়েকটি জেলায় এই সিস্টেম চালু করা হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়, প্রাথমিকভাবে ঢাকার কিছু ফিলিং স্টেশনে শুরু হওয়া এই কার্যক্রম এখন আরও ১৮টি পেট্রোল পাম্পে সম্প্রসারণ করা হয়েছে।
একই সঙ্গে নতুন করে মোটরসাইকেল নিবন্ধনের জন্য কয়েকটি জেলা ও মেট্রো এলাকা উন্মুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে—ঢাকা জেলা ও ঢাকা মেট্রো, চাঁদপুর, চট্টগ্রাম ও চট্টগ্রাম মেট্রো, বরিশাল ও বরিশাল মেট্রো, খুলনা ও খুলনা মেট্রো, রাজশাহী ও রাজশাহী মেট্রো এবং ময়মনসিংহ।
এই জেলাগুলোতে নিবন্ধিত মোটরসাইকেলগুলো এখন থেকে ‘Fuel Pass BD’ সিস্টেমে অন্তর্ভুক্ত হতে পারবে। পর্যায়ক্রমে এটি দেশের অন্যান্য জেলাতেও সম্প্রসারণ করা হবে বলে জানানো হয়েছে।
ফুয়েল পাস অ্যাপে নিবন্ধনের নিয়ম
ব্যবহারকারীরা সহজ কয়েকটি ধাপে অ্যাপে নিবন্ধন করতে পারবেন—
> প্রথমে গুগল প্লে স্টোর থেকে “Fuel Pass BD” অ্যাপটি ডাউনলোড করতে হবে
> অ্যাপে প্রবেশ করে মোবাইল নম্বর ভেরিফাই করতে হবে
> এরপর মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বরসহ প্রয়োজনীয় তথ্য দিতে হবে
> সবশেষে একটি পাসওয়ার্ড সেট করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে
এভাবে নিবন্ধন সম্পন্ন হলে ব্যবহারকারীরা নির্ধারিত পেট্রোল পাম্পে অ্যাপের মাধ্যমে জ্বালানি নিতে পারবেন।
এম







































