ফাইল ছবি
ঢাকা: ২০২৬-২৭ অর্থবছরে কৃষি খাতে ৬০ হাজার কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে ব্যাংকের মোট ঋণের অন্তত ৪ শতাংশ কৃষি খাতে দেওয়ার বাধ্যবাধকতা করা হয়েছে। আগে এ হার ছিল ২ দশমিক ৫ শতাংশ।
সোমবার (১৭ আগস্ট) বাংলাদেশ ব্যাংকে এক সংবাদ সম্মেলনে নতুন কৃষি ও পল্লিঋণ নীতিমালা ঘোষণা করেন ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান।
নতুন লক্ষ্যমাত্রার মধ্যে রাষ্ট্রায়ত্ত ও বিশেষায়িত ব্যাংকের জন্য ২০ হাজার ৪৯৫ কোটি এবং বেসরকারি ও বিদেশি ব্যাংকের জন্য ৩৯ হাজার ৫০৫ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। গত অর্থবছরে লক্ষ্যমাত্রা ছিল ৩৯ হাজার কোটি টাকা।
নতুন নীতিমালায় মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ৫ লাখ টাকা পর্যন্ত ঋণে স্থাবর সম্পত্তির বদলে ব্যক্তিগত, সামাজিক বা দলগত জামানতের সুযোগ রাখা হয়েছে। হ্যাচারি, উট পালনসহ নতুন কয়েকটি খাতও কৃষিঋণের আওতায় এসেছে। কৃষক যাচাইয়ে কৃষক কার্ড বা সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তার প্রত্যয়ন গ্রহণ করা হবে।
কৃষিতে ঋণের প্রবাহ বাড়িয়ে উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই নতুন নীতিমালার অন্যতম লক্ষ্য।
এএইচ/পিএস














-6a8284bfb734f-20260817045145.jpg)
























