• ঢাকা
  • সোমবার, ১৭ আগস্ট, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

কুড়িগ্রামে ১১১ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ


কুড়িগ্রাম প্রতিনিধি  আগস্ট ১৭, ২০২৬, ০৩:৩৮ পিএম
কুড়িগ্রামে ১১১ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

ছবি : প্রতিনিধি

কুড়িগ্রাম: কুড়িগ্রামে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১১১ কেজি পলিথিন জব্দ করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। এ সময় একটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) সকালে কুড়িগ্রাম পৌর শহরের দাদা মোড় সংলগ্ন বড় বাজারে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রামের যৌথ উদ্যোগে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানকালে মেসার্স মিহির ট্রেডার্সে তল্লাশি চালিয়ে আনুমানিক ১১১ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ৬(ক) ধারা লঙ্ঘনের অপরাধে প্রতিষ্ঠানটিকে সতর্কতামূলকভাবে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

মোবাইল কোর্টে নেতৃত্ব দেন কুড়িগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুদ্দীন। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রামের সহকারী পরিচালক রেজাউল করিম।

অভিযান চলাকালে ব্যবসায়ী ও স্থানীয়দের নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ মজুদ, ক্রয়-বিক্রয় ও ব্যবহার থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়। পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্টরা জানান।

পিএস

Link copied!