• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

নিউজ শেয়ার করায় কাল হলো এসপির রেজাউলের

‘আমার আর বোধ হয় চাকরি করা হলো না’


নিজস্ব প্রতিবেদক আগস্ট ২৭, ২০২৬, ১২:৪৫ পিএম
‘আমার আর বোধ হয় চাকরি করা হলো না’

ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে পত্রিকার একটি প্রতিবেদন শেয়ার করায় স্পেশাল ব্রাঞ্চের (এসবি) সুপারনিউমারারি পুলিশ সুপার মো. রেজাউল করিমকে খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে সংযুক্ত করা হয়েছে। পুলিশ সদরদপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে বাদানুবাদের পরই মঙ্গলবার এই নির্দেশ জারি করা হয় বলে জানা গেছে।

চাকরির এমন পরিস্থিতিতে ক্ষুব্ধ ও হতাশ হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তা দিয়েছেন এই কর্মকর্তা। দীর্ঘ ১৫ বছরের কর্মজীবনে প্রায় ৯ বছরই অবমূল্যায়নের শিকার হয়েছেন দাবি করে তিনি জানান, অন্যায় মেনে নেওয়ার চেয়ে সংযুক্ত থাকাই তাঁর কাছে শ্রেয়। স্পষ্ট কথা বলা এবং সততার সঙ্গে কাজ করার খেসারত দিতে হচ্ছে উল্লেখ করে তিনি পুলিশ বিভাগে আর কাজ না করার ইঙ্গিতও দেন।

ঘটনার নেপথ্যে সম্প্রতি একটি জাতীয় দৈনিক পত্রিকার  প্রকাশিত একটি প্রতিবেদন শেয়ার করাকে কেন্দ্র করে আইনি জটিলতা তৈরি হয়। রেজাউল করিম জানান, পোস্টটি দেওয়ার পর পুলিশ সদরদপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা তাঁকে ফোন করে ভর্ৎসনা করেন। যদিও পরে তিনি পোস্টটি মুছে ফেলেন, তবুও শেষ রক্ষা হয়নি।

২৯তম বিসিএস ব্যাচের এই কর্মকর্তা এর আগেও পেশাদারি ও জনবান্ধব কাজের জন্য প্রশংসা পেলেও ক্যারিয়ারজুড়ে পদায়নে বৈষম্যের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে।

এসএইচ 

Link copied!