• ঢাকা
  • মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ১, ২০২৬, ০৮:১৮ এএম
পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর ৩ সদস্য নিহত হয়েছেন। এ সময় আরও চার সদস্য আহত হয়েছেন। সোমবার (৩১ আগস্ট) রাতে এ দুর্ঘটনা ঘটেছে।

এ তথ্য সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) লেফটেন্যান্ট কর্নেল সামি-উদ-দৌলা চৌধুরী।

নিহত সদস্যরা হলেন ওয়ারেন্ট অফিসার মাহমুদ, কর্পোরাল পিয়াস ও এলএসি জুবাইদুল। আর দুর্ঘটনায় আহত চার সদস্যকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেয়া হয়েছে বলে জানা গেছে।

আইএসপিআরের কর্মকর্তা জানান, বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বিমানবাহিনীর তিন সদস্যের মৃত্যু হয়েছে। তবে দুর্ঘটনার কারণ এবং নিহত ও আহতদের সম্পর্কে পরে জানানো হবে।

এম

Link copied!