ছবি : সংগৃহীত
ঢাকা: ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেছেন, মাদ্রাসায় বলাৎকার ও অশালীন ঘটনা খুবই দুঃখজনক। ভবিষ্যতে এর পুনরাবৃত্তি রোধে সরকার কঠোর ব্যবস্থা নেবে।
শনিবার (২৪ অক্টোবর) সকালে আগারগাঁওতে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশনে যোগ দিলে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ধর্মমন্ত্রী বলেন, মাদ্রাসার মতো পবিত্র স্থানে যাতে এমন গর্হিত কাজ না হয়, সে বিষয়ে ইমামদের সচেতনতামূলক বক্তব্য প্রদানের নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে ইমাম সম্মেলনে সারা দেশ থেকে আসা ইমামদের উদ্যেশ্যে তিনি বলেন, কেউ উসকানি দিয়ে দেশের ধর্মীয় সম্প্রীতি যেন বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, ইমামদের জুমার খুতবায় মাদক, সন্ত্রাসেরসহ নানা অপকর্মের বিরুদ্ধে জোরালো বক্তব্য রাখতে হবে- কারণ সমাজে ইমাম সমাজের একটি গ্রহণযোগ্যতা রয়েছে।
পিএস







































