• ঢাকা
  • শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

জাগো কর্পোরেশনের ডিলার সম্মেলন অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ১৯, ২০২৬, ০৮:৫৩ পিএম
জাগো কর্পোরেশনের ডিলার সম্মেলন অনুষ্ঠিত

ছবি : প্রতিনিধি

ঢাকা: ‎‘নিরাপদ পানি, সুস্থ জীবন’—এই স্লোগানকে সামনে রেখে জাগো কর্পোরেশন পিএলসির ডিলার সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

‎শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৮টায় রাজধানীর ধানমন্ডির একটি রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত স্বনামধন্য ওয়াটার পিউরিফায়ার ডিলাররা অংশ নেন।

‎অনুষ্ঠানে জাগো কর্পোরেশন পিএলসির চেয়ারম্যান ও ইউনুছ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইউনুছ ডিলারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ সময় তিনি ডিলারদের কাছ থেকে ব্যবসা পরিচালনা, বাজার পরিস্থিতি, গ্রাহকদের চাহিদা এবং ওয়াটার পিউরিফায়ার খাতের বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ মতামত শোনেন।



‎মতবিনিময় সভায় ডিলাররা তাদের অভিজ্ঞতা ও বিভিন্ন পরামর্শ তুলে ধরেন। তাদের মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনার পাশাপাশি ব্যবসায়িক কার্যক্রম আরও সম্প্রসারণ ও গ্রাহকসেবা উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন জাগো কর্পোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ।

‎অনুষ্ঠানে জাগো কর্পোরেশনের কর্মকর্তা এবং দেশের বিভিন্ন অঞ্চলের ডিলাররা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, নিরাপদ ও বিশুদ্ধ পানি নিশ্চিত করার পাশাপাশি ডিলারদের সঙ্গে সমন্বয় আরও জোরদার করতেই এ ধরনের মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।

এএম/পিএস

Link copied!