• ঢাকা
  • মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

দুর্গাপূজায় কোনো নিরাপত্তা সমস্যা নেই: ডিএমপি


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ১৩, ২০২৬, ০৫:১৫ পিএম
দুর্গাপূজায় কোনো নিরাপত্তা সমস্যা নেই: ডিএমপি

ছবি : সংগৃহীত

ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন বলেছেন, আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে এখন পর্যন্ত কোনো নিরাপত্তা সমস্যা দেখা যায়নি। পূজাকে ঘিরে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মো. ফারুক হোসেন বলেন, আসন্ন দুর্গাপূজা আগামী ১৬ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপরাধ সংঘটিত হওয়ার খবর পাওয়া যায়নি। পূজা সুন্দরভাবে উদ্‌যাপিত হবে বলে আশা করছে পুলিশ।

এ উপলক্ষে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। এখন পর্যন্ত কোথাও কোনো সমস্যা হয়নি, কোথাও কোনো অপরাধ সংঘটিত হয়নি।

তিনি বলেন, সবকিছু ঠিক আছে। আমরা মনে করি, পূজা সুন্দরভাবে উদ্‌যাপিত হবে এবং কোনো ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা নেই।

দুর্গাপূজার নিরাপত্তায় পুলিশের মোতায়েন ও নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হবে কি না, জানতে চাইলে ফারুক হোসেন বলেন, আগামী ১৫ অক্টোবর ডিএমপি কমিশনার এ বিষয়ে বিস্তারিত ব্রিফ করবেন। 

পিএস

Link copied!