• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

গৌরনদীর সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান প্রত্যাহার


বরিশাল প্রতিনিধি অক্টোবর ৮, ২০২৬, ০৭:১৮ পিএম
গৌরনদীর সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান প্রত্যাহার

ছবি : প্রতিনিধি

বরিশাল: বরিশালের গৌরনদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসানকে তার বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য বিভাগীয় কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) কর্মদিবস শেষে তিনি গৌরনদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব শেষ করেন।

উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, মো. মেহেদী হাসান এক বছরেরও বেশি সময় ধরে গৌরনদী উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব পালনকালে ভূমি সেবা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে তিনি আলোচনায় আসেন।

ভূমি সেবা প্রত্যাশীদের অভিযোগ, ১/১ (খ) খতিয়ানভুক্ত জমির কাগজপত্র সঠিক থাকা সত্ত্বেও অনেক আবেদনকারী দীর্ঘ সময়েও নামজারি সেবা পাননি। তাদের দাবি, একাধিকবার তারিখ নির্ধারণ ও সময়ক্ষেপণের কারণে অনেককে মাসের পর মাস ভূমি অফিসে ঘুরতে হয়েছে। এসব অভিযোগ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদও প্রকাশিত হয়।

এদিকে কয়েকজন সংবাদকর্মীর অভিযোগ, খাল দখলসংক্রান্ত তথ্য দেওয়ার পর তথ্যদাতার পরিচয় প্রকাশ করায় তারা বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হন। তবে এ বিষয়ে মো. মেহেদী হাসানের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ছিল গৌরনদীতে তার শেষ কর্মদিবস। এদিন “এসিল্যান্ড গৌরনদী” নামের একটি ফেসবুক আইডি থেকে বিদায়ী পোস্ট দিয়ে তিনি দায়িত্বকালীন সময়ের বিভিন্ন স্মৃতিচারণ করেন।

উল্লেখ্য, গৌরনদীতে যোগদানের আগে মো. মেহেদী হাসান ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত ছিলেন। সেখানে দায়িত্ব পালনকালে তাকে ঘিরেও বিভিন্ন বিতর্কের সৃষ্টি হয়েছিল। স্থানীয় রাজনৈতিক কর্মীরা একসময় তার বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি পালন করেছিলেন বলে জানা যায়।

তবে তাকে প্রত্যাহারের বিষয়ে সরকারি কোনো আনুষ্ঠানিক কারণ এখনো প্রকাশ করা হয়নি।

পিএস

Link copied!