• ঢাকা
  • বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পে স্কেলের ‍চূড়ান্ত চিঠি অর্থ মন্ত্রণালয়ে


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ৭, ২০২৬, ০৪:৪৪ পিএম
পে স্কেলের ‍চূড়ান্ত চিঠি অর্থ মন্ত্রণালয়ে

ফাইল ছবি

জাতীয় বেতন স্কেল, ২০২৬-এর আওতায় স্বশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর জন্য জারিকৃত গেজেট বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে চিঠি পাঠিয়েছে অর্থ বিভাগ। 

বুধবার (৭ অক্টোবর) উপসচিব সারমিন সুলতানা স্বাক্ষরিত এক পত্রে এই তথ্য জানানো হয়েছে।

পত্রে উল্লেখ করা হয়েছে, সংযুক্তির বর্ণনা অনুযায়ী গেজেটের দুটি কপি সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে। এর আগে গত ১৭ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এস.আর.ও নং ৩৪৮-আইন/২০২৬ গেজেট আকারে জারি করা হয়েছিল। সেই গেজেটের কপিই পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।

এর আগে গত ১৯ সেপ্টেম্বর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বহুল প্রতীক্ষিত নতুন বেতনকাঠামোর প্রজ্ঞাপন জারি করে অর্থ বিভাগ। 'চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬' শীর্ষক এই নতুন কাঠামো অনুযায়ী গ্রেডভেদে সরকারি কর্মচারীদের মূল বেতন ১০০ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

গত ১ জুলাই থেকে কার্যকর হওয়া এই নতুন বেতনকাঠামো তিন ধাপে পুরোপুরি বাস্তবায়িত হবে এবং চাকরিজীবীরা তাঁদের বকেয়া বেতনও পাবেন।

এসএইচ 

Link copied!