• ঢাকা
  • সোমবার, ২০ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ছাত্রদল নেত্রী মানছুরাও হচ্ছেন সংরক্ষিত আসনের এমপি


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২০, ২০২৬, ০২:০০ পিএম
ছাত্রদল নেত্রী মানছুরাও হচ্ছেন সংরক্ষিত আসনের এমপি

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

দলটির মনোনীত তালিকায় স্থান পেয়েছেন ছাত্রদলের নেত্রী মানসুরা আক্তার। মনোনয়ন পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি মহান আল্লাহ তায়ালার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মানসুরা আক্তার কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়–এর আইন বিভাগের ২০১২–১৩ সেশনের শিক্ষার্থী ছিলেন। দলীয় রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তিনি ছাত্রদলের ভেতরে পরিচিত মুখ হিসেবে উঠে এসেছেন।

বিএনপির পক্ষ থেকে সংরক্ষিত নারী আসনে এই মনোনয়নকে দলীয় সাংগঠনিক শক্তি বৃদ্ধির অংশ হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, তরুণ ও ছাত্ররাজনীতির সঙ্গে সম্পৃক্ত নেত্রীদের সামনে আনার মাধ্যমে দলটি ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলার কৌশল নিয়েছে।

এসএইচ 

Link copied!