ছবি : সংগৃহীত
ঢাকা: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, “ধর্মের নামে রাজনীতি করেন বলে নিজেদের পবিত্র দাবি করেন। কিন্তু যেমন তারা অতীতে বিভিন্ন সংগঠনের মধ্যে গোপনে অনুপ্রবেশ করেছে, তেমনি অনেক গুপ্ত চাঁদাবাজও জামায়াতের মধ্যে আশ্রয় নিয়েছে।”
রোববার (৩১ মে) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।
রিজভী বলেন, “জামায়াতে ইসলামী বড় বড় কথা বলছে, টেলিফোনে চাঁদাবাজির অভিযোগ তুলছে। কিন্তু নিজেদের দিকেও একবার তাকানো উচিত। মিরসরাইয়ে ফেনী নদী থেকে বালু উত্তোলনের ঘটনায় জামায়াতের দুই নেতা ধরা পড়েছিলেন। ফেনীতে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কথা বলে তাদের এক নেতা চাঁদা নিয়েছেন বলেও পত্রপত্রিকায় এসেছে।”
জামায়াতের বিরুদ্ধে চাঁদাবাজিকে ভিন্ন নামে আড়াল করার অভিযোগ এনে রিজভী বলেন, “চাঁদাবাজিকে আপনারা হাদিয়াবাজি বা অন্য আরবি শব্দ দিয়ে ঢাকার চেষ্টা করেন। কিন্তু বহু জায়গায় ধমক ও ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। আমি শুধু কয়েকটি উদাহরণ দিলাম, এমন ঘটনা আরও অসংখ্য।”
বিএনপির অবস্থানের কথা তুলে ধরে রিজভী বলেন, “৫ আগস্টের পর বিএনপির কোনো নেতাকর্মীর বিরুদ্ধে অনিয়ম বা চাঁদাবাজির অভিযোগ উঠলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান কঠোর ব্যবস্থা নিয়েছেন। শত শত নেতাকর্মীকে বহিষ্কার, অব্যাহতি ও শোকজ করা হয়েছে। শক্তিশালী নেতা থেকে তৃণমূল পর্যন্ত কাউকে ছাড় দেওয়া হয়নি।”
জামায়াতের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনাদের দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের বিরুদ্ধেও চাঁদাবাজির অভিযোগ এসেছে। সংবাদমাধ্যমে প্রকাশ হওয়ার পর আপনারা ব্যবস্থা নিয়েছেন। কিন্তু তাতে কি আপনারা পুরোপুরি পরিশুদ্ধ হয়ে গেলেন? যেসব ঘটনা ধরা পড়েনি, সেগুলোর কী হবে?”
বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ হলেও জামায়াতকে পছন্দ করে না দাবি করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আরো বলেন, “ধর্মকে ব্যবহার করে রাজনীতি যেমন মানুষ পছন্দ করে না, তেমনি ধর্মবিরোধী কর্মকাণ্ডও গ্রহণ করে না।
পিএস







































