• ঢাকা
  • বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আ.লীগের সঙ্গে যোগাযোগ রাখায় বিএনপি নেতা বহিষ্কার


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ২৫, ২০২৬, ০৬:০৮ পিএম
আ.লীগের সঙ্গে যোগাযোগ রাখায় বিএনপি নেতা বহিষ্কার

ফাইল ছবি

দলীয় সিদ্ধান্ত অমান্য করে ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে বগুড়া জেলা বিএনপির শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক মো. মিজানুর রহমান মিজানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ থেকে তাঁকে বহিষ্কারের এই সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। একই সঙ্গে বহিষ্কৃত ওই নেতার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখতে দলের নেতাকর্মীদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) বিএনপির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে দলীয় এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় সিদ্ধান্ত অমান্য করে ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীদের সঙ্গে যোগাযোগ রাখার সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে মো. মিজানুর রহমান মিজানকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, দলের কোনো পর্যায়ের নেতাকর্মী মো. মিজানুর রহমান মিজানের সঙ্গে সাংগঠনিকভাবে কোনো ধরনের যোগাযোগ রাখলে তাঁদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত ও প্রেরিত ওই বিজ্ঞপ্তিতে বহিষ্কারের এ সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

এসএইচ 

Link copied!