• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আর্জেন্টিনার শুরুর একাদশে ৩ পরিবর্তন, ডাক পেলেন যারা


স্পোর্টস ডেস্ক জুলাই ৭, ২০২৬, ০৯:২৯ পিএম
আর্জেন্টিনার শুরুর একাদশে ৩ পরিবর্তন, ডাক পেলেন যারা

বিশ্বকাপের শেষ ষোলোতে আজ মিশরের মুখোমুখি আর্জেন্টিনা। আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১০টায় অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচের আগে দলের শুরুর একাদশ নিশ্চিত করেছেন কোচ লিওনেল স্কালোনি, যেখানে তিনি তিনটি পরিবর্তন এনেছেন।

প্রথম পরিবর্তনটি এসেছে রক্ষণভাগে। ফাকুন্দো মেদিনার পরিবর্তে আবারও শুরুর একাদশে ফিরছেন নিকোলাস তাগলিয়াফিকো।

অলিম্পিক লিওঁর এই ডিফেন্ডার চোটাক্রান্ত থাকাকালীন মেদিনা তার জায়গা ধরে রেখেছিলেন, তবে গত ম্যাচে মেদিনার পায়ে টান লাগায় আজ অভিজ্ঞ তাগলিয়াফিকোকেই বেছে নিয়েছেন কোচ।

টুর্নামেন্টের প্রথম চার ম্যাচে খেলা লাউতারো মার্তিনেসের পরিবর্তে আজ সুযোগ পাচ্ছেন হুলিয়ান আলভারেস। জর্ডানের বিপক্ষে পেনাল্টি থেকে গোল পেলেও শেষ বত্রিশের ম্যাচে লাউতারো আশানুরূপ পারফর্ম করতে পারেননি।

অন্যদিকে বাঁ গোড়ালি চোট কাটিয়ে ফেরা আলভারেস এখন পুরোপুরি ফিট এবং আজকের ম্যাচে শুরু থেকেই মাঠে নামবেন তিনি।

মাঝমাঠে বা মিডফিল্ডেও তৃতীয় পরিবর্তনটি এনেছেন স্কালোনি। কেপ ভার্দের বিপক্ষে মাঝমাঠের সমন্বয়হীনতা দূর করতে লিয়ান্দ্রো পারেদেসকে শুরু থেকেই খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ম্যাচে বদলি হিসেবে নেমে পারেদেস কোচের নজর কেড়েছিলেন। তার অন্তর্ভুক্তির ফলে একাদশ থেকে বাদ পড়েছেন তরুণ থিয়াগো আলমাদা।

এই পরিবর্তনের ফলে পারেদেস রক্ষণাত্মক মিডফিল্ডার হিসেবে খেলবেন। এর আগে এই ভূমিকা পালন করতেন আলেক্সিস মাক আলিস্তার। পারেদেসের আগমনে মাক আলিস্তার এখন অনেকটা স্বাধীনতা পাবেন এবং এনসো ফার্নান্দেসের সাথে মিলে আক্রমণভাগে বেশি মনোযোগী হতে পারবেন।

আর্জেন্টিনার শুরুর একাদশ: এমিলিয়ানো মার্তিনেস, নাহুয়েল মোলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেস, নিকোলাস তাগলিয়াফিকো, রদ্রিগো দে পল, এনসো ফার্নান্দেস, লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস মাক আলিস্তার, লিওনেল মেসি এবং হুলিয়ান আলভারেস।

এম

Link copied!