ফরিদপুর: ফরিদপুরে উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছে অষ্টম শ্রেণির এক ছাত্রী। রোববার (২৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কাচারদিয়া গ্রামে উপস্থিত হয়ে বিয়ে বন্ধ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. লিটন ঢালী।
এছাড়াও ১৮ বছর পূর্ণ হবার আগে মেয়েকে বিয়ে দিবেন না মর্মে মেয়ের বাবা ও মায়ের কাছ থেকে মুচলেকা নেন ইউএনও।
এই বিষয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার মো. লিটন ঢালী বলেন, উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কাচারদিয়া গ্রামে অষ্টম শ্রেণির পড়ুয়া এক ছাত্রীর বাল্য বিয়ের খবর পাই। পরে সঙ্গে সঙ্গে ফোর্সসহ কনের বাড়িতে ছুটে যাই। তাৎক্ষণিক বিয়ের আয়োজন বন্ধ করে দেওয়া হয়। পরে মেয়ের বাবা-মায়ের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।
এমএস